অহিংসবাদ সেকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, মহাত্মা গান্ধীর অহিংসবাদ সর্বজনীন নয়। এ যুগে তাঁর ওই মতবাদ চলবে না। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গতকাল সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ব্লেয়ার বলেন, অহিংসবাদ কিছু কিছু ক্ষেত্রে কাজে দেয়। কিন্তু আজকাল সব বিষয়ে এ নীতি মেনে চলায় সুফল পাওয়া যায় না। সিরিয়ায় গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তিনি বলেন, ‘হস্তক্ষেপ করাটা অনিশ্চিত, রক্তাক্ত হতে পারে। কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে নিষ্ক্রিয় থাকলে খুব কম ক্ষেত্রেই যোগফল মেলে।’ টাইমস অব ইন্ডিয়া।