অাইজাজ চৌধুরী পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব
পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনীতিবিদ অাইজাজ চৌধুরীকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে৷ গতকাল শুক্রবার সরকাির এক ঘোষণায় এ কথা জানানো হয়৷ এর মধ্য দিয়ে নতুন পররাষ্ট্রসচিব নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার অবসান হলো৷
এর অাগে অন্য এক ঘোষণায় অাইজাজকে বিএস-২২ ধাপে পদোন্নতির ঘোষণা দিয়েছিল েদশটির সেন্ট্রাল সিলেকশন বোর্ড (সিএসবি)৷
চলতি মাসের শুরুর দিকে অাইজাজকে পররাষ্ট্রসচিব জলিল অাব্বাসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য বাছাই করা হয়৷ কিন্তু সিএসবির ফলাফল না পাওয়ায় তাঁর পদোন্নতি অাটকে ছিল৷ সরকার সাময়িকভাবে জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত অাবদুল বাসিতকে পররাষ্ট্রসচিব হিসেবে নির্বাচিত করে৷ পরে তা পুনর্বিবেচনা করা হয়৷
অাইজাজ চৌধুরী জাতিসংঘে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত মুখপাত্রের দায়িত্বে ছিলেন৷ এর অাগে তিনি কায়রো, দোহা, তেহরান, ওয়াশিংটন ও নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন৷ ডন৷