প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদী কর্মকাণ্ড প্রচার ও সন্ত্রাসী তৎপরতার হুমকি প্রদানের অভিযোগে সোয়া এক লাখের বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার টুইটার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। টুইটার কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের মাঝামাঝি থেকে চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। জঙ্গিবাদী সংগঠনগুলোর ডিজিটাল কৌশল প্রতিহত করতে টুইটারসহ প্রযুক্তি-বিষয়ক অন্য প্রতিষ্ঠানগুলোর ওপর বারাক ওবামা প্রশাসন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও সরকারি সংস্থাগুলো ব্যাপক চাপ দিচ্ছিল।
নিউইয়র্ক টাইমস