অ্যাটেনবরোর নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতনামা ব্রিটিশ প্রকৃতিবিদ ও টিভি ব্যক্তিত্ব স্যার রিচার্ড অ্যাটেনবরোর নামে প্রাগৈতিহাসিক একটি প্রাণীর নাম রাখা হয়েছে। এটি হচ্ছে অস্ট্রেলিয়ার একধরনের মারসুপিয়াল লায়ন বা বাচ্চার জন্য থলেযুক্ত সিংহ। বিড়ালছানার আকারের প্রাণীটি অন্তত ১ কোটি ৮০ লাখ বছর আগেই বিলুপ্ত হয়েছে। বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রিভার্সলেই ফসিলক্ষেত্রে প্রাণীটির ফসিলায়িত দাঁত ও হাড়ের টুকরা পাওয়া গেছে। এর নাম রাখা হয়েছে মাইক্রোলিও অ্যাটেনবরোয়ি। সংশ্লিষ্টদের বক্তব্য, এত ছোট (আনুমানিক ওজন ৬০০ গ্রাম) মারসুপিয়াল লায়নের নমুনা তারা আগে পাননি।