অ্যাটেনবরো অসুস্থ হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী গান্ধী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক রিচার্ড অ্যাটেনবরো স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। ৮৯ বছর বয়সী এই পরিচালককে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০০৮ সাল থেকে হুইলচেয়ারে করে চলাফেরা করছেন তিনি।গান্ধী চলচ্চিত্রটি ১৯৮৩ সালে আটটি ক্যাটাগরিতে অস্কার জেতে। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও অ্যাটেনবরো ব্রাইটন রক (১৯৪৭), দ্য গ্রেট এস্কেপ (১৯৬৩), জুরাসিক পার্ক-এর (১৯৯৭) মতো ছবিগুলোয় অভিনয় করেন। অ্যাটেনবরোর স্ত্রীও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। স্বামী-স্ত্রী দুজনেই এখন একই হাসপাতালে চিকিৎসাধীন।অ্যাটেনবরোর ছেলে মাইকেল (৬৩) জানান, তাঁর বাবা ২০০৮ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই থেকে বেশ কয়েকবার কোমায়ও গেছেন তিনি। কিন্তু কখনোই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। টাইমস অব ইন্ডিয়া।