অ্যাডলফ হিটলারই এক নম্বর 'খলনায়ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিটলার
হিটলার

আন্তর্জাতিক এক মতামত জরিপে বিশ্বের শীর্ষ ‘খলনায়ক’ হিসেবে নাম এসেছে অ্যাডলফ হিটলার, ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন ও জর্জ ডব্লিউ বুশের। আর মাদার তেরেসা, মার্টিন লুথার কিং, এমনকি যীশু খ্রীষ্টকে পেছনে ফেলে বিশ্বের ‘মহানায়কের’ তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। খবর ডেইলি মেইলের।
আর্জেন্টিনা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ইতালি এবং যুক্তরাষ্ট্রসহ ৩৭টি দেশের প্রায় সাত হাজার শিক্ষার্থী ওই মতামত জরিপে অংশ নেন।
মহানায়কদের তালিকায় উঠে এসেছেন বিজ্ঞানী, আবিষ্কারক এবং মুক্তিকামী মানুষেরা। প্রথম স্থানে আছেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। প্রথম ১০ জনের মধ্যে পর্যায়ক্রমে অন্যরা হলেন মাদার তেরেসা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, আইজাক নিউটন, যীশু খ্রিষ্ট, নেলসন ম্যান্ডেলা, টমাস আলভা এডিসন, আব্রাহাম লিঙ্কন ও গৌতম বুদ্ধ। জরিপ অনুযায়ী শীর্ষ খলনায়কদের মধ্যে আছেন অ্যাডলফ হিটলার, ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন, জর্জ ডব্লিউ বুশ, স্টালিন, মাও সে তুং, লেনিন, চেঙ্গিস খান প্রমুখ।
মতামত জরিপে উঠে আসা মহানায়কদের নিয়ে বিশেষ কোনো বিতর্ক নেই। তবে খলনায়কদের নিয়ে মতবিরোধ রয়েছে।