অ্যাবটের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, ‘বালকদের বালক হতে দিন, বালিকাদের বালিকা হতে দিন। আর অভিভাবকদের তা-ই করা উচিত, যা সন্তানের জন্য সবচেয়ে ভালো হবে।’ দেশটির চ্যানেল নাইন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আসন্ন বড়দিনের উপহার প্রসঙ্গে ছেলেদের বা মেয়েদের খেলনা এমন লিঙ্গবৈষম্য দূর করতে ‘নো জেন্ডার ডিসেম্বর’ কর্মসূচি নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্রিন দলের সিনেটর ল্যারিসা ওয়াল্টার। এমন সময় প্রধানমন্ত্রীর এমন বিপরীতধর্মী মন্তব্য এল। সিনেটর ওয়াল্টার মন্তব্য করেছেন, ছেলে ও মেয়েদের খেলনা আলাদা করা এবং বিজ্ঞাপনে আলাদা খেলনা দিয়ে খেলতে দেখানো লিঙ্গবৈষম্যকে জোরালো করছে। অল্প বয়সেই লিঙ্গবৈষম্য বোঝানো দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করে।
এএফপি