প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, আদম পাচারকারী নৌযানগুলোর গতিরোধ করা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ছেড়ে আসা অভিবাসীদের চলমান স্রোত বন্ধ করার প্রধান উপায়। গতকাল রোববার পার্থ শহরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মিয়ানমারের রোহিঙ্গা এবং বাংলাদেশের বিপন্ন অভিবাসনপ্রত্যাশীদের দেশের ভেতরে ঢুকতে না দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তবে নিজের দেশে অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে অতি কঠোর নীতি গ্রহণকারী অ্যাবট ওই দেশগুলোর নীতিকে সমর্থন দেন। তিনি বলেন, ‘এমনটি করা ছাড়া দেশগুলোর কোনো উপায় নেই। হ্যাঁ, মানবিকতার বিষয় আমাদের ভাবতে হবে বটে, তবে শেষতক নৌযান ঠেকাতেই হবে।’
এএফপি