অ্যাবোটাবাদে লাদেনের বাড়ির স্থপতি নিয়োগ দেয় আইএসআই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন এক কলাম লেখক দাবি করেছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের যে বাড়িতে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন আত্মগোপন করে ছিলেন, ওই বাড়ির রক্ষণাবেক্ষণসহ নিয়মিত কাজ তদারকির জন্য একজন স্থপতি নিয়োগ দিয়েছিল দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই।গতকাল শনিবার ওয়াশিংটন পোস্ট-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।পাকিস্তানের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে কলাম লেখক ডেভিড ইগনেশিয়াস লিখেছেন, ‘ওই স্থপতিকে বলা হয়েছিল, একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাবোটাবাদের বাড়িতে আসছেন।’গত বছরের মে মাসে মার্কিন কমান্ডো অভিযানে লাদেন নিহত হওয়ার পর ওই বাড়ি থেকে যেসব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, তাতে প্রমাণ হয় না শীর্ষ পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে লাদেনের যোগাযোগ ছিল। টাইমস অব ইন্ডিয়া।