প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) নির্যাতনমূলক কাজে সহযোগিতার অভিযোগের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোকে অবস্থান স্পষ্ট করার জন্য গতকাল মঙ্গলবার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হতে পারে বলে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি মন্তব্য করেছে। অ্যামনেস্টির মানবাধিকার বিশেষজ্ঞ জুলিয়া হল বলেন, জাতীয় নিরাপত্তার ‘অপ্রমাণিত’ কারণ দেখিয়ে গোপনীয়তা রক্ষার অজুহাতে বিভিন্ন দেশের সরকার আর সত্য গোপন করতে পারে না। নিপীড়ত সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার সময় এসেছে।
এএফপি