অ্যামনেস্টির পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ান বায়েজ ও আই ওয়েইওয়েই
জোয়ান বায়েজ ও আই ওয়েইওয়েই

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ২০১৫ সালের সেরা মানবাধিকারকর্মীর পুরস্কার ঘোষণা করেছে। এবারের পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন চীনের ভিন্নমতাবলম্বী চিত্রশিল্পী আই ওয়েইওয়েই এবং মার্কিন খ্যাতনামা লোকসংগীতশিল্পী জোয়ান বায়েজ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে অ্যামনেস্টির মহাসচিব সুনীল শেঠি বলেন, ‘তাঁরা নিজেদের জীবন ও কর্মের মাধ্যমে মানবাধিকার রক্ষার লড়াইয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।’ আগামী ২১ মে জার্মানির বার্লিনে এ পুরস্কার দেওয়া হবে। তবে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা থাকায় আই ওয়েইওয়েই যেতে পারবেন না।
রয়টার্স