অ্যামি বিশপ ২৩ বছর আগে ভাইকেও খুন করেছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রায় ২৩ বছর আগে রান্নাঘরে বন্দুকের গুলিতে নিহত হন অ্যামি বিশপের ভাই। তখন ওই ঘটনাকে নিছক দুর্ঘটনাই বিবেচনা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের হান্সভিলে আলাবামা বিশ্ববিদ্যালয়ের এই নারী অধ্যাপকের গুলিতে গত শুক্রবার তাঁর তিন সহকর্মী নিহত ও অপর তিনজন আহত হন। কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, এর ব্যাখ্যা খুঁজতে ২৩ বছর আগের ওই ঘটনাকেও এখন আমলে নেওয়া হচ্ছে। হার্ভার্ড ফেরত অ্যামি বিশপ ২০০৩ সালে আলাবামা হান্সভিলে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। পড়ানোর সঙ্গে সঙ্গে চলছিল গবেষণাও। সম্প্রতি বিশপ তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। বিশপের স্বামী ও তাঁর এক ছাত্র জানিয়েছেন, এর জেরে তিনি শুক্রবার ওই গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। ওই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, একই বিভাগের চেয়ারম্যান অনাবাসী ভারতীয় গোপি কে পোডিলা, ফ্যাকাল্টি সদস্য মারিয়া র্যাগল্যান্ড ডেভিস ও অ্যাড্রিয়েল জনসন।ম্যাসাচুসেটের ব্রেইনট্রির পুলিশপ্রধান পল ফ্রেইজার জানিয়েছেন, অ্যামি বিশপ নিজ বাড়িতে ১৯৮৬ সালে তাঁর ভাই সেথকে (১৮) বুকে গুলি করে হত্যা করেন। আলাবামা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ খবর তাদের জানা ছিল না। এপি।