অ্যামির মৃত্যুতে শোকের ছায়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি আওয়ার্ড-জয়ী ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসের (২৭) মৃত্যুতে সাংস্কৃতিক জগতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার উত্তর লন্ডনের ক্যামডেনের বাড়ি থেকে অ্যামির লাশ উদ্ধার করা হয়। ওয়াইনহাউসের সাবেক অনুষ্ঠান প্রযোজক মার্ক রনসন বলেন, ‘তিনি ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আমি তাঁকে বোনের মতো জানতাম। তাঁর মৃত্যু আমার জীবনের অন্যতম বেদনাদায়ক ঘটনা।’ যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ক্যারোল কিং বলেন, অ্যামির মৃত্যু ‘সত্যিই মর্মান্তিক’। এএফপি ও বিবিসি।