অ্যাম্বুলেন্সে গরু বহন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে করে গরু বহনের অভিযোগে একজন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর গুজরাটের কাছের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স নেন ওই চিকিৎসক। স্থানীয় গবাদিপশুর হাট থেকে একটি গরু কিনে অ্যাম্বুলেন্সে করে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে পথেই তাঁকেসহ অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ। গত রোববার দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন এই ছবিও প্রকাশ করে। বিবিসি।