অ্যারিজোনার কঠোর অভিবাসন আইনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের অভিবাসনবিরোধী নতুন আইনের বিরুদ্ধে গত সোমবার মামলা করেছে দেশটির নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি জোট। তারা বলেছে, আইনটি যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী।অ্যারিজেনার রাজধানী ফিনিক্সের ফেডারেল কোর্টে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ও আরও কয়েকটি নাগরিক অধিকার গোষ্ঠী মামলাটি দায়ের করে। এএফপি।