অ্যাসপিরিন ক্যানসারের বিস্তার রোধ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসপিরিন ও সাধারণ কিছু ওষুধ ক্যানসারের বিস্তার রোধ করতে পারে বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। এসব ওষুধ টিউমার গঠনের পথ বন্ধ করে দিতেও সাহায্য করে। গত মঙ্গলবার এ গবেষণা প্রকাশ করা হয়।ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নের পিটার ম্যাককুলাম ক্যানসার সেন্টারের বিজ্ঞানীরা বলেন, দেহে টিউমার গঠনের জন্য দায়ী উপাদান পরিবহন নিয়ে করা গবেষণায় তাঁরা বিশেষ সাফল্য পেয়েছেন। গবেষক স্টিভেন স্ট্যাকার বলেন, ‘এসব উপাদান পরিবহন রোধের মাধ্যমে টিউমারের প্রসারণ প্রতিরোধে অ্যাসপিরিনজাতীয় বিভিন্ন অণু কার্যকর ভূমিকা পালন করে।’গবেষণায় পাওয়া নতুন এই তথ্য স্তন ও প্রোস্টেট ক্যানসারসহ বিভিন্ন টিউমারের চিকিৎসায় নতুন ও উন্নত ওষুধ তৈরিতে সহায়ক হবে। এ ছাড়া একটি টিউমার সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যাবে। এএফপি।