অ্যাসাঞ্জ বৃহস্পতিবার জনসমক্ষে আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ছয় মাস পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার জনসমক্ষে আসার ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত রোববার উইকিলিকসের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।বার্তায় উইকিলিকস জানায়, লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ছয় মাস ধরে আছেন অ্যাসাঞ্জ। ছয় মাস পূর্তি উপলক্ষে পরশু বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইকুয়েডরের দূতাবাসের সামনে জনতার উদ্দেশে ভাষণ দেবেন অ্যাসাঞ্জ।এর আগে গত ১৯ আগস্ট লন্ডনের ইকুয়েডর দূতাবাসের বারান্দায় উপস্থিত হয়ে জনতার উদ্দেশে বক্তৃতা করেছিলেন অ্যাসাঞ্জ। টাইমস অব ইন্ডিয়া।