অ্যাসাঞ্জকে দূতাবাসে এক বছর পর্যন্ত থাকতে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কূটনৈতিক বার্তা ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, তাঁকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে ছয় থেকে ১২ মাস অবস্থান করতে হতে পারে। তাঁর আশা, এর মধ্যেই তাঁর বিষয়ে একটা কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে। ইকুয়েডরের একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ এ কথা বলেন।ইকুয়েডরের টেলিভিশন চ্যানেল টেলিসারে সম্প্রচারিত সাক্ষাৎকারটি গত সপ্তাহে ধারণ করা। দূতাবাসের ভেতর থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, ‘সুইডিশ কর্তৃপক্ষ মামলাটি তুলে নিতে পারে। আমি মনে করি, এমনটা হওয়ার সম্ভাবনা বেশি। হতে পারে, কী ঘটেছে এর একটা পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর তারা মামলাটি তুলে নিতে পারে। আমি মনে করি, ছয় থেকে ১২ মাসের মধ্যে এটার সমাধান হবে।’ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, অ্যাসাঞ্জকে নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এএফপি ও বিবিসি।