অ্যাসাঞ্জকে দূতাবাসে জেরা করার অনুমতি দেওয়া হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জেরা করতে সুইডিশ কর্তৃপক্ষকে অনুমতি দিতে যাচ্ছে ইকুয়েডর। লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে বর্তমানে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। গত বুধবার দূতাবাসের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দূতাবাসের একটি সূত্র জানায়।অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অ্যাসাঞ্জ (৪০) গত ১৯ জুন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। দূতাবাস ত্যাগ করলেই জামিনের শর্ত লঙ্ঘনের দায়ে তিনি গ্রেপ্তার হতে পারেন। বিবিসি।