অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানোর ব্যাপারে শুনানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গতকাল সোমবার ব্রিটেনের একটি আদালতে হাজিরা দিয়েছেন। তাঁকে সুইডেনের কাছে হস্তান্তরের বিষয়ে গতকাল আদালতে শুনানি শুরু হয়। আজ মঙ্গলবারও এই শুনানি চলবে।অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সুইডেনে পাঠানোর আবেদন করে সুইডিশ কৌঁসুলিরা। এর বিরুদ্ধে আদালতে আবেদন করেন অ্যাসাঞ্জ। এই আদালতের রায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গেলে তিনি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। এএফপি।