অ্যাসাঞ্জের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসকে ২৪ ঘণ্টা চোখে চোখে রাখতে ২০১২ সালের জুন থেকে এ পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ওই সময়ে দূতাবাসটিতে আশ্রয় নেন। পুলিশ জানিয়েছে, ২০১২ সালের জুন থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত সরাসরি পুলিশের কার্যক্রমের জন্যই খরচ হয়েছে ৭ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড। আর ওভারটাইমের জন্য ব্যয় হয়েছে আরও ১ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। দূতাবাস থেকে বের হলেই তিনি গ্রেপ্তার হতে পারেন। বিবিসি