অ্যাসাঞ্জের দাবি রাশিয়া জড়িত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির ই-মেইল হ্যাকিংয়ের পেছনে রাশিয়া ছিল না। যুক্তরাজ্যের লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির সিনেটর ডেনা রোরবাকার তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ দাবি করেন। রোরবাকারের কার্যালয় থেকে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহেই অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ করেন সিনেটর। বিবৃতিতে তিনি বলেন, সাক্ষাতের সময় অ্যাসাঞ্জ জোরের সঙ্গে দাবি করেছেন, হ্যাকিং এবং ই-মেইল ফাঁসের ওই ঘটনার সঙ্গে রাশিয়া জড়িত ছিল না।