অ্যাসাঞ্জের নতুন সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকুয়েডর দূতাবাসে বিড়ালছানাকে নিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিকসের সৌজন্যে এই ছবিটি গতকাল সোমবার রয়টার্সে প্রকাশিত হয়। ছবি: রয়টার্স
ইকুয়েডর দূতাবাসে বিড়ালছানাকে নিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিকসের সৌজন্যে এই ছবিটি গতকাল সোমবার রয়টার্সে প্রকাশিত হয়। ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে মার্কিন গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ নতুন এক সঙ্গী পেয়েছেন। তাকে নিয়েই লন্ডনের ইকুয়েডর দূতাবাসে কাটছে অ্যাসাঞ্জের দিন।

চার বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে থাকা নিঃসঙ্গ অ্যাসাঞ্জকে তাঁর ছেলেমেয়েরা একটি বিড়ালছানা উপহার দিয়েছে। বিড়ালছানাটির বয়স মাত্র ১০ সপ্তাহ।

উইকিলিকসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ওই বিড়ালছানার নামকরণ নিয়েও চলছে জল্পনা-কল্পনা। তার নামকরণের দায়িত্ব সাধারণ মানুষকে দেওয়া হয়েছে। আগামী মাসেই বিড়ালছানার নাম জানানো হবে সবাইকে।

নরম গদিতে গা এলিয়ে দিয়েছে আদুরে বিড়ালছানা। ছবি: রয়টার্স
নরম গদিতে গা এলিয়ে দিয়েছে আদুরে বিড়ালছানা। ছবি: রয়টার্স

২০১০ সালে আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে উইকিলিকস। ওই বছর সুইডেন ভ্রমণের সময় দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় দেশটির আদালত অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা মাথায় নিয়ে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আছেন অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জের ভয়, তিনি সুইডেনে আদালতের মুখোমুখি হলে তাঁকে আসলে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। মার্কিন কর্তৃপক্ষ নথি ফাঁস করার অভিযোগে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। এ বছরের ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের একটি প্যানেল অ্যাসাঞ্জকে ‘বেআইনিভাবে আটক’ করা হয়েছে বলে মত দিয়েছে। ওই প্যানেল মূলত বিভিন্ন দেশে লোকজনকে বেআইনিভাবে আটকে রাখার ঘটনা তদন্ত করে থাকে। এ প্যানেলের কাছে অভিযোগ করেছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

অবাক চোখে তাকিয়ে বিড়ালছানা। ছবি: রয়টার্স
অবাক চোখে তাকিয়ে বিড়ালছানা। ছবি: রয়টার্স