অ্যাসাঞ্জের বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত: ইকুয়েডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আশ্রয়দানের বিষয়টি অন্যান্য দেশের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে ইকুয়েডর। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যসহ কাউকে তাঁরা ‘অসন্তুষ্ট’ করতে চান না। তবে সিদ্ধান্ত গ্রহণে সার্বভৌম ক্ষমতার বিষয়ে কোনো আপস চলবে না।ধর্ষণ ও যৌন হয়রানির মামলায় সুইডেনের কাছে হস্তান্তরের বিরুদ্ধে করা আপিল খারিজ হয়ে যাওয়ার পর মঙ্গলবার ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।অ্যাসাঞ্জের ভয়, সুইডেনে গেলে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। উইকিলিকস যুক্তরাষ্ট্রের লাখো গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে দেওয়ায়নাখোশ হয় যুক্তরাষ্ট্র।অ্যাসাঞ্জ গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে বলেন, সুইডেনে গেলে কোনো অভিযোগ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, অস্ট্রেলীয় দূতাবাসের পরিবর্তে তিনি ইকুয়েডরের দূতাবাসকে বেছে নিয়েছেন। তাঁর কারণ, ক্যানবেরা (অস্ট্রেলিয়ার রাজধানী) তাঁকে রক্ষায় কিছুই করেনি। এএফপি।