অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারিত হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারিত হবে আজ বুধবার। যুক্তরাজ্য থেকে তাঁকে সুইডেনের কাছে হস্তান্তর করা হবে কি না, সে বিষয়ে আজ রায় দেবেন দেশটির সুপ্রিম কোর্ট।দীর্ঘ আইনি লড়াইয়ের পর অ্যাসাঞ্জের বিষয়ে এ রায় হতে যাচ্ছে। ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে আটক রয়েছেন অ্যাসাঞ্জ। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে সুইডেন সরকার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়।অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে আসছেন। তাঁর ভাষ্য, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।লাখ লাখ মার্কিন গোপন নথি প্রকাশ করে বিশ্বে হইচই ফেলে দেয় উইকিলিকস। এরপর সুইডিশ কর্তৃপক্ষ উইকিলিকস-প্রধান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনে। পরে অ্যাসাঞ্জ সুইডেন থেকে পালিয়ে যুক্তরাজ্যে যান। সুইডিশ সরকারের অনুরোধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় যুক্তরাজ্যে গ্রেপ্তার হন অ্যাসাঞ্জ। এরপর তাঁকে সুইডেনের কাছে হস্তান্তর নিয়ে শুরু হয় আইনি লড়াই। টাইমস অব ইন্ডিয়া।