আঁটি ছাড়া আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আঁটি ছাড়া আম উৎপাদন হলো ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে। অবশ্য এই আমের ভেতরে ছোট একটি বিচির মতো অতিক্ষুদ্র আকারের (৬ মিলিমিটার লম্বা) একটি আঁটির অস্তিত্ব থাকবে। ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা উৎপাদন করেছেন প্রায় আঁটিশূন্য এই আম। ফলে একটি আমের ৯৫ শতাংশই এবার খেতে পারবে আমপ্রিয় মানুষ। বছর তিনেক আগে মহারাষ্ট্রের তাপোলির কঙ্কন কৃষি বিদ্যাপীঠের গবেষকেরা আলফানসো এবং রত্না আমের সংমিশ্রণে এই আম উৎপাদন করেন। নাম দেওয়া হয় সিন্ধু।