আঁশজাতীয় খাদ্যশস্য অন্ত্রের ক্যানসারের ঝুঁকি কমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি করে আঁশজাতীয় খাদ্যশস্য খেলে অন্ত্রের ক্যানসার হওয়ার ঝুঁকি কমতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি গবেষণায় এ কথা বলা হয়েছে।যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা দেখেছেন, কেউ প্রতিদিন ১০ গ্রাম করে আঁশজাতীয় খাবার খাওয়ার পরিমাণ বাড়ালে অন্ত্রের ক্যানসার হওয়ার ঝুঁকি ১০ শতাংশ কমে।গবেষকেরা বলেছেন, আঁশজাতীয় খাদ্যশস্য হূদেরাগ প্রতিরোধ, টাইপ-২ ডায়াবেটিস, অতিরিক্ত ওজন ও অতিশয় স্থূলতার ঝুঁকি কমায় এবং সর্বোপরি সম্ভাব্য মৃত্যুঝুঁকি কমায়।গবেষকেরা আগের ২৫টি গবেষণা বিশ্লেষণ করে দেখেছেন, ফল ও শাকসবজির আঁশ ঝুঁকি কমানোতে তেমন সহায়তা করে না।তবে বিশেষজ্ঞরা বলছেন, আঁশজাতীয় খাদ্যশস্যের সঙ্গে অন্ত্রের ক্যানসারের কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। কারণ, গবেষণায় সংগতিপূর্ণ ফলাফল পাওয়া যায়নি।আঁশজাতীয় খাবারের মধ্যে রয়েছে রুটি, বাদামি চাল, খাদ্যশস্য, যবের গুঁড়া, পানি বা দুধে খাদ্যশস্য (যেমন যব) সেদ্ধ করে প্রস্তুত নরম খাদ্য। বিবিসি।