প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমোক্র্যাটদলীয় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা যখন কমছে, ঠিক সে সময় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে তাঁর দল রিপাবলিকান পার্টি। বুশের ছবিসহ ‘আই মিস ডব্লিউ’ লেখাসংবলিত টি-শার্ট বিক্রি শুরু করেছে রিপাবলিকান পার্টি। দলের তহবিল সংগ্রহের অংশ হিসেবে ৬ জুলাই বুশের জন্মদিনে রিপাবলিকান ন্যাশনাল কমিটি
টি-শার্ট বিক্রির এই কর্মসূচি হাতে নিয়েছে।পিটিআই