আইএইএর প্রতিবেদন ‘প্রমাণ’ করেছে তেহরানের কর্মসূচি শান্তিপূর্ণ: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নতুন প্রতিবেদন ‘প্রমাণ’ করেছে, তেহরানের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। গত শুক্রবার আইএইএতে নিযুক্ত ইরানের দূত আলী আসগর সুলতানিয়েহ এ কথা বলেছেন।গত শুক্রবার ভিয়েনাভিত্তিক আইএইএর প্রতিবেদনে বলা হয়, ইরানের ফোরদো এলাকায় একটি ভূগর্ভস্থ প্রকল্পে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকেরা ২৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের সন্ধান পেয়েছেন। এই প্রকল্পের জন্য ইরানের ঘোষিত মাত্রা ২০ শতাংশ, যা নিম্নমাত্রাসমৃদ্ধ ইউরেনিয়ামের সীমা। তবে ২৭ শতাংশ মানে উচ্চমাত্রাসমৃদ্ধ ইউরেনিয়াম। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে হয়।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে সুলতানিয়েহ বলেন, ‘এই প্রতিবেদন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আরেকবার প্রমাণ করল, তেহরানের পারমাণবিক কর্মসূচি কোনো বাধা ছাড়াই সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং এই কর্মসূচির পারমাণবিক উপাদানকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের কোনো পরিকল্পনা তেহরানের নেই।’ তিনি আরও বলেন, ‘তেহরান আইএইএকে পূর্ণ সহযোগিতা দিচ্ছে।’ এএফপি।