আইএইএর প্রধান পরিদর্শক পদত্যাগ করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান পরিদর্শক ওলি হেইনোনেন ব্যক্তিগত কারণে আগামী মাসে পদত্যাগ করবেন।আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মুখপাত্র গিল টিউডর গতকাল বৃহস্পতিবার জানান, হেইনোনেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মহাপরিচালক ইউকিয়ো আমানোকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মহাপরিচালক তাঁর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানান এবং সংস্থার জন্য তাঁর অবদানের প্রশংসা করেন।হেইনোনেনের উত্তরসুরি হিসেবে এখনো কাউকে ভাবা হয়নি। তবে শিগগিরই স্বাভাবিক নিয়মের মাধ্যমেই শূন্য পদে নতুন লোক নেওয়া হবে।৬৩ বছর বয়সী হেইনোনেন ১৯৮৩ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় যোগ দেন। ২০০৫ সালের জুলাই থেকে তিনি এ সংস্থার নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এএফপি।