প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তায় দুর্বলতা আছে—এমন দেশগুলোর পারমাণবিক স্থাপনায় সন্ত্রাসবাদীদের আক্রমণের ব্যাপারে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়ো আমানো। এসব স্থাপনার নিরাপত্তা শক্তিশালী করতেও তিনি দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার সিঙ্গাপুরে এক ভাষণে আমানো বলেন, এই মুহূর্তে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সন্ত্রাসীরা সব সময় দুর্বল অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে থাকে।
এএফপি