আইএলওর সম্মেলনে বক্তব্য দেবেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী ১৪ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সম্মেলনে বক্তব্য দেবেন। সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আইএলও গতকাল মঙ্গলবার এ কথা জানায়। আইএলওর মহাপরিচালক হুয়ান সোমাভিয়া বলেন, ‘সু চি আগামী মাসে আইএলওর সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য দেবেন।’ তিনি আরও জানান, ২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর এটাই হবে সু চির প্রথম আন্তর্জাতিক কোনো বক্তৃতা। ৩০ মে আইএলওর এই সম্মেলন শুরু হচ্ছে।আগামী ১৬ জুন নরওয়ের অসলোতে বক্তৃতা করবেন সু চি। সেখানে তিনি ১৯৯১ সালে পাওয়া শান্তিতে নোবেল পুরস্কারও গ্রহণ করবেন। ৬৬ বছর বয়সী সু চি গত মাসে জানান, দুই দশকের মধ্যে এই প্রথমবারের মতো তাঁর পাসপোর্ট ইস্যু করেছে সরকার। ১৯৮৮ সালের পর এই প্রথম তিনি দেশের বাইরে যাচ্ছেন। এএফপি।