আইএস কমান্ডার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসুল শহরের পুরোনো এলাকার ইসলামিক স্টেটের (আইএস) কমান্ডারকে হত্যা করেছে সেখানে অভিযানরত ইরাকি সরকারি বাহিনী। ইরাকের কেন্দ্রীয় পুলিশ আবু আব্দুল রহমান আল আনসারিকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। আইএসের অনেক নেতা পরাজয়ের মুখে মসুল থেকে সরে গেলেও আল আনসারি রয়ে গিয়েছিলেন। শহরের পুরোনো এলাকা আইএসের নিয়ন্ত্রণে রাখার জন্য রাস্তায় রাস্তায় লড়াইরত যোদ্ধাদের পরিচালনা করছিলেন তিনি। তিনি নিহত হওয়ায় আইএস জঙ্গিরা বিপর্যয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। সোমবারের ভারী বৃষ্টিপাতের পর মঙ্গলবার মসুলে ফের তীব্র লড়াই শুরু হয়। আইএসের চোরাগোপ্তা হামলায় সরকারি বাহিনীর সদস্যদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। রয়টার্স