আইএসআইএসের প্রধানের প্রথম ভিডিওচিত্র প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সুন্নিপন্থী ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের প্রধান আবু বকর আল-বাগদাদির প্রথম ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে। এতে তিনি মুসলমানদের প্রতি তাঁকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের আল-নুরি মসজিদে গত শুক্রবার মুস​ল্লিদের উদ্দেশে বক্তৃতা করেন আবু বকর। তারই ভিডিওচিত্র এ​টি। এর আগে বিভিন্ন খবরে দাবি করা হয়, সরকারি বাহিনীর বিমান হামলায় আবু বকর নিহত বা আহত হয়েছেন। এই গুজবের মধ্যেই গতকাল শনিবার ভিডিওচিত্রটি প্রকাশ পেল।

আবু বকর বলেন, ‘আমি তোমাদের নেতা। যদিও আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই। তোমরা যদি দেখ যে আমি সঠিক পথে আছি, তাহলে তোমরা আমাকে সমর্থন করো। আর যদি দেখ আমি ভুল করছি, তাহলে আমাকে পরামর্শ দাও।’

এদিকে, লড়াইয়ের মাঠে সরকারি বাহিনীর জন্য কিছুটা উৎ​সাহিত হওয়ার মতো একটি অগ্র​গতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তারা তিকরিতে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের গ্রাম আওজা জঙ্গিদের কাছ থেকে পুনরায় দখলে নিতে সক্ষম হয়েছে।