আইএসআইয়ের নতুন প্রধান জহিরুল ইসলাম
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল শুক্রবার প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান হিসেবে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন। করাচি সেনাবাহিনীর কমান্ডার জহিরুল ইসলাম লে. জেনারেল আহমেদ সুজা পাশার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।গোয়েন্দা সংস্থাটির পরিচালকের দপ্তরের বরাত দিয়ে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী (গিলানি) লে. জেনারেল জহিরুল ইসলামকে আইএসআইয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছেন।’২০০৮ সালে আহমেদ সুজা আইএসআইয়ের প্রধান হিসেবে নিযুক্ত হন। আগামী ১৮ মার্চ তিনি অবসরে যাচ্ছেন। তাঁর মেয়াদ আরও বাড়ছে বলে এর আগে যে গুজব রটে, জহিরুল ইসলামের নিয়োগের মধ্য দিয়ে তার অবসান ঘটল।জাতীয় পরিষদে পাকিস্তানের বিরোধীদলীয় নেতা চৌধুরী নিসার আলী খান নিজেও আইএসআই-প্রধান হিসেবে সুজার মেয়াদ বাড়ানোর গুজবে আশঙ্কা ব্যক্ত করেছিলেন। ডন অনলাইন।