আইএসআই-প্রধান পদে পরিবর্তন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে পরিবর্তন আনা হতে পারে। আইএসআইয়ের বর্তমান প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারকে ২০১৪ সালের সেপ্টেম্বরে ওই পদে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জহীর-উল-ইসলামের স্থলাভিষিক্ত করা হয়। কেউ যদি অবসরে না যান বা সেনাপ্রধান যদি পরিবর্তন না আনেন তবে ওই পদে নিয়োগ পাওয়ার পর সাধারণত তিন বছর দায়িত্ব পালন করার কথা। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই পদে পরিবর্তন আনার প্রক্রিয়া চলছে। করাচি কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুক্তারকে রিজওয়ানের স্থলাভিষিক্ত করা হতে পারে।
দ্য নেশন