আইএসকে সমর্থন পাকিস্তান তালেবানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান তালেবান।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান তালেবানের কাছ থেকে গতকাল শনিবার এ ঘোষণা আসে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা মওলানা ফজলুল্লাহর পক্ষে মুখপাত্র শহিদুল্লাহ শহিদ ঈদ উপলক্ষে এক বিবৃতিতে বলেন, ‘ভাইয়েরা (আইএসের সদস্য) আমার, আপনাদের সাফল্যে আমরা গর্বিত। সুখ-দুঃখে আমরা আপনাদের সঙ্গে আছি।’
বিশ্বে ‘খেলাফত’ প্রতিষ্ঠায় আইএসকে সহায়তা করতে এ অঞ্চলের জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছে টিটিপি।
সিরিয়া ও ইরাকের একটা বড় ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে আইএস। দক্ষিণ এশিয়াতেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে জঙ্গিগোষ্ঠীটি।
গত মাসে আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরি উপমহাদেশে তাঁর সংগঠনের শাখা খোলার ঘোষণা দেন। এমন প্রেক্ষাপটে আল-কায়েদা সংশ্লিষ্ট টিটিপি মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করল।