আইএসের দ্বিতীয় প্রধান নিহত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএসের দ্বিতীয় প্রধান হাজি মুতাজ ইরাকের মসুলের কাছে সামরিক হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে কয়েকজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছিলেন। খবর আল-জাজিরা ও সিএনএনের।
খবরে বলা হয়, ১৮ আগস্ট এক ড্রোন হামলায় মুতাজ নিহত হন। মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যমতে, মুতাজ আইএসের আর্থিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তাঁর মৃত্যুর বিষয়ে এর আগেও খবর পরিবেশিত হয়। গত বছর সিএনএনসহ অনেক প্রচারমাধ্যম প্রতিষ্ঠান মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে তাঁর মৃত্যুর খবর দেয়। তবে মার্কিন কর্মকর্তারা এখন বলছেন, সেবার ভুল তথ্যের ভিত্তিতে ওই খবর দেওয়া হয়েছিল।