আইএসের ১৭৩ সন্দেহভাজন আত্মঘাতীর তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী ব্রিগেডের সন্দেহভাজন ১৭৩ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। ইন্টারপোলের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আইএসের পতনের জেরে জঙ্গিগোষ্ঠীটির সদস্যরা এবার ইউরোপে ফিরে আত্মঘাতী হামলা করতে চাইছে। তাদের তৈরি করা তালিকার সদস্যরা এ জন্য প্রশিক্ষণ নিয়েছে বলেও ধারণা ইন্টারপোলের।

সিরিয়া ও ইরাকে আইএস অধিকৃত ভূখণ্ডে হামলা চলাকালে ‘নির্ভরযোগ্য সূত্রের’ কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন মার্কিন গোয়েন্দারা। তাঁরা নথি পাঠান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের হাতে। এরপর ইন্টারপোল তালিকা আকারে প্রকাশ করল আইএসের সন্দেহভাজন আত্মঘাতী জঙ্গিদের নাম। আইএসের আস্তানা থেকে প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।