আইজ্যাক শমিরের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন আজ
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক শমিরের মরদেহ শেষকৃত্যের আগে শ্রদ্ধা নিবেদনের জন্য দেশটির পার্লামেন্ট (নেসেট) ভবনের সামনে রাখা হবে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।নেসেটের মুখপাত্র ইয়োতাম ইয়াকি বলেন, শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য শমিরের কফিন আজ সোমবার উন্মুক্ত রাখা হবে। এরপর মাউন্ট হারজল সমাধিক্ষেত্রে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।সাবেক প্রধানমন্ত্রী শমির ৯৬ বছর বয়সে তেলআবিবে গত শনিবার মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্বনেতাদের পক্ষে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম শমিরকে ‘লৌহমানব’ ও ‘উন্নততর ইসরায়েলের’ সমর্থক বলে উল্লেখ করে। তিনি দায়িত্বে থাকাকালে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের অধিকারে ন্যূনতম ছাড় দেওয়া হয়নি।আইজ্যাক শমির দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি নেসেটের প্রধান ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ও গুপ্তচর হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি।