আইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জে আর টোলকিয়নের শিশুতোষ ফ্যান্টাসি দ্য হবিট অবলম্বনে দুটি চলচ্চিত্রের নির্মাণকাজ নিউজিল্যান্ডেই হবে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে একটি আইন পাস করা হয়েছে। এর আগে বেতনবিষয়ক জটিলতার জন্য চলচ্চিত্র দুটির কলাকুশলীরা কাজ না করার হুমকি দেওয়ার পর গত সোমবার প্রযোজক ওয়ার্নার ব্রাদার্স চলচ্চিত্র দুটি নিউজিল্যান্ডে চিত্রায়িত না-ও হতে পারে বলে ঘোষণা দেন। এর প্রতিবাদে দেশটিতে শত শত লোক সড়কে বিক্ষোভ করে। বিবিসি