আইন লঙ্ঘন করেছে অস্ট্রেলিয়ার রেডিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণামূলক একটি ফোন কল সম্প্রচার করে আইন লঙ্ঘন করেছে অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন টুডে এফএম। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাজা বহাল রেখে দেওয়া রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন দেশটির হাইকোর্ট। খবর বিবিসির।
টুডে এফএমের জরিমানা বা লাইসেন্স স্থগিত করা হতে পারে। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের অবস্থা জানতে রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ভুয়া পরিচয় দিয়ে কথা বলেছিলেন রেডিওটির দুই কর্মী। ধাপ্পাবাজি বুঝতে না পেরে কেট মিডলটন সম্পর্কে তথ্য দিয়েছিলেন নার্স জাসিন্থা সালদানা। ঘটনাটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। চাপ সামলাতে না পেরে কয়েক দিন পর তিনি আত্মহত্যা করেন।