আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটক এক আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে তাঁর দেশ অস্ট্রেলিয়া। মেলিন্ডা টেলর নামের ওই আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার সদস্যের একটি দলের সঙ্গে লিবিয়ায় যান। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের সঙ্গে দেখা করতেই দলটি লিবিয়ায় গিয়েছিল।গত বৃহস্পতিবার লিবিয়ার জিনতান শহরে টেলরসহ চারজনকে আটক করে লিবীয় কর্তৃপক্ষ। তাঁরা সেখানেই আটক আছেন। স্থানীয় কর্তৃপক্ষের সন্দেহ, ওই চার আইনজীবী কোনো গোপন নথি সাইফ আল ইসলামের কাছে হস্তান্তরের জন্য তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন।আইসিসির প্রেসিডেন্ট স্যাং হাইয়াং সং শিগগিরই ওই চারজনকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল রোববার আইনজীবী টেলরের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টেলরের সঙ্গে তাঁরা যোগাযোগের চেষ্টা করছেন।লিবিয়ায় আইসিসির প্রতিনিধি আহমেদ আল জেহানি বলেন, টেলরসহ অন্যরা জিনতানে গৃহবন্দী আছেন। সাইফ আল ইসলামকে গত নভেম্বরে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এএফপি।