আইনপ্রণেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বার্থরক্ষার জন্য বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সরকারি দলের কয়েকজন আইনপ্রণেতা। অবৈধদের নাগরিকত্ব লাভের সুযোগ দেওয়াসহ অভিবাসী আইন প্রণয়নের দাবিতে চাপ প্রয়োগ করতে গত মঙ্গলবার ওয়াশিংটনে কংগ্রেস ভবন ক্যাপিটলের বাইরে ওই বিক্ষোভ হয়। প্রেসিডেন্ট ওবামার ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন আইনপ্রণেতাসহ হাজারো বিক্ষোভকারী কংগ্রেসের সামনে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। এ সময় রাস্তা অবরোধের অভিযোগে কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের আটজন আইনপ্রণেতাকে গ্রেপ্তার করে পুলিশ। নিউইয়র্ক টাইমস।