আইনপ্রণেতা হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন প্রাদেশিক আইনপ্রণেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদ খান নামের ওই আইনপ্রণেতাকে গতকাল সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গোলযোগপূর্ণ হাঙ্গু এলাকায় হত্যা করা হয়। পুলিশ বলেছে, হাঙ্গুর সিঙ্গাইর এলাকায় নিজের বাড়ির সামনে ফরিদ খানের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় তাঁর গাড়িচালক ও দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। ফরিদ খান গত নির্বাচনে হাঙ্গু-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে তিনি পিটিআইতে যোগ দেন। ডন।