প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের শরণার্থীদের জন্য অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার একজন আইনপ্রণেতা। তবে তাঁর এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটির অভিবাসনমন্ত্রী পিটার ডাটন। রক্ষণশীল আইনপ্রণেতা বলে পরিচিত অ্যান্ড্রু ফ্রেজার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁর এ আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের প্রতি বার্তা হলো, নৌকায় করে আসা মধ্যপ্রাচ্যের শরণার্থীদের অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়ার প্রয়োজন নেই।’ তবে অভিবাসনমন্ত্রী ডাটন বলেছেন, সিরিয়া ও ইরাকের ১২ হাজার শরণার্থী নেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, তা থেকে অস্ট্রেলিয়া সরবে না।
বিবিসি