আইনভঙ্গের কারণে অরবিন্দের অটোচালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেজরিওয়াল ও সফরসঙ্গীদের বহনকারী অটোরিকশা
কেজরিওয়াল ও সফরসঙ্গীদের বহনকারী অটোরিকশা

আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও সফরসঙ্গীদের বহনকারী অটোরিকশাচালককে জরিমানা করেছে ভারতের মুম্বাই পুলিশ।

অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী বহন করে মোটরযান আইন ভঙ্গ করার দায়ে ওই চালককে জরিমানা করা হয়। বিমানবন্দর থেকে অটোরিকশায় করে আনধেরি রেলওয়ে স্টেশনে যান তাঁরা।

পিটিআইয়ের খবরে বলা হয়, বিমান থেকে নামার পর কেজরিওয়াল পাঁচ কিলোমিটার দূরত্বে আনধেরি রেলস্টেশনে যাওয়ার উদ্দেশে অটোরিকশায় ওঠেন। সেই স্টেশন থেকে দক্ষিণ মুম্বাইয়ের চার্চগেট স্টেশনে যাওয়ার জন্য একটি লোকাল ট্রেন ধরেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার কায়সার খালিদ বলেন, তিনজনের বেশি যাত্রী পরিবহনের দায়ে চালককে জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, কেজরিওয়ালের গাড়িবহরে থাকা অন্য গাড়িগুলো, যেগুলো একইভাবে আইন ভঙ্গ করেছে, সে সব অটোচালককেও জরিমানা করেছে পুলিশ।