আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে করাচিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দরনগর করাচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আট ব্যক্তিকে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার ধর্মঘট পালন করা হয়েছে। শহরের ব্যবসায়ী ও পরিবহন সংগঠনগুলো ওই ধর্মঘট আহ্বান করে।ধর্মঘট চলাকালে শহরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পূর্বনির্ধারিত বিভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়। সিএনজি ও পেট্রল ফিলিংস্টেশনগুলোও বন্ধ ছিল। শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল খুব কম ছিল। ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের প্রতি সমর্থন জানায় মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম), জমিয়ত উলেমা-ই-ইসলাম (জেইউআই), সুন্নি তেহরিক (এসটি) প্রভৃতি রাজনৈতিক দল। ডন অনলাইন।