প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের এসেক্সের ১২ বছরের মেয়ে নিকোল বার বুদ্ধিমত্তার পরীক্ষায় (আইকিউ) এবার সর্বোচ্চ সম্ভাব্য স্কোর ১৬২ করেছে। এ পরীক্ষা গ্রহণ করে মেনসা। এই স্কোর বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিংয়ের অনুমেয় আইকিউয়ের চেয়েও বেশি। এ চমকপ্রদ স্কোর করে এসেক্সের বার্নট মিল অ্যাকাডেমির ছাত্রী নিকোল বিশ্বের সবচেয়ে প্রতিভাবান এক শতাংশ মানুষের মধ্যে স্থান করে নিল। হকিং, আইনস্টাইন এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্ভাব্য আইকিউ ১৬০। নিকোল বারের মা ডলি বাকল্যান্ড মেয়ে সম্বন্ধে বলছিলেন, ‘ও খুব পরিশ্রমী মেয়ে। বাড়ির পড়া স্কুলেই সেরে আসে। এক দিনও স্কুল কামাই করে না।’
টাইমস অব ইন্ডিয়া