আইনি উপদেষ্টা নিয়োগ করলেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ স্পেনের একজন আইনজীবী নিয়োগ করেছেন। বালতাজার গারজন নামের এই আইনজীবী তাঁকে ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে আইনি সহায়তা দেবেন। গত মঙ্গলবার ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পেটিনো এ কথা জানান। ইকুয়েডরের রাজধানী কিটোয় রিকার্ডো পেটিনো সাংবাদিকদের বলেন, ‘ইকুয়েডরে আশ্রয়ের ব্যাপারে আইনজীবী গারজনের সহযোগিতা পাওয়ার অনুরোধ জানিয়েছেন অ্যাসাঞ্জ। আইনি পরামর্শ পেতে একজন আইনি উপদেষ্টা নিয়োগের অধিকার তাঁর আছে। আশ্রয় আবেদনের পরিপ্রেক্ষিতে এটা তাঁর প্রয়োজন হতে পারে।’পেটিনো বলেন, অ্যাসাঞ্জের আশ্রয় প্রার্থনার বিষয়ে গারজনের সহায়তার বিষয়টিকে তিনি স্বাগত জানান। রয়টার্স